বাংলাদেশ কারাতে ফেডারেশনের আয়োজিত কোচেস লাইসেন্স পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন ব্রাহ্মণপাড়া উপজেলা কারাতে একাডেমি-এর প্রশিক্ষক সেন্সি মোহাম্মদ মনিরুল ইসলাম। তিনি ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক কারতে প্রতিযোগিতায় কাতা ইভেন্টে একটি স্বর্ণ পদক এবং কুমিতে ইভেন্টে একটি স্বর্ণ পদক অর্জন করেন। তাঁর এ সাফল্যে কুমিল্লার ক্রীড়াঙ্গনে গৌরবের সংযোজন হয়েছে ।
উল্লেখ্য, তিনি ২০২৫ সালে বাংলাদেশ কারাতে ফেডারেশনের রেফারি ও জাজ পরীক্ষায়ও উত্তীর্ণ হয়ে। সনদপ্রাপ্ত বিচারক হিসেবে জাতীয় ও আঞ্চলিক প্রতিযোগিতায় দায়িত্ব পালন করে আসছেন । দীর্ঘদিনের নিষ্ঠা ও পরিশ্রমের স্বীকৃতি হিসেবে এবারের কোচেস লাইসেন্স অর্জন তাঁর পেশাগত সক্ষমতাকে আরও শক্তিশালী করেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।