পুরানা পল্টন, ঢাকা | | বঙ্গাব্দ

চট্টগ্রাম-১৬ আসনে বিপুল ব্যবধানে এগিয়ে জামায়াত প্রার্থী

author
অধ্যাপক মোঃ সহিদুল ইসলাম:

প্রকাশিত : Feb 12, 2026 ইং
ad728

চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে প্রাপ্ত ফলাফলে বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা জহিরুল ইসলাম।সর্বশেষ গণনায় তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পার চেয়ে উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে আছেন।


এ আসনে শুরু থেকেই দুই প্রধান প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস থাকলেও গণনা অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে জামায়াত প্রার্থী ব্যবধান বাড়াতে থাকেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।তবে এখনো সব কেন্দ্রের চূড়ান্ত ফলাফল ঘোষণা হয়নি। পূর্ণাঙ্গ ফল প্রকাশের পরই বিজয়ী প্রার্থীর বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।


নিউজটি আপডেট করেছেন : অধ্যাপক মোঃ সহিদুল ইসলাম:

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক আমার প্রেরণা ডট কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS