পুরানা পল্টন, ঢাকা | | বঙ্গাব্দ

যশোর-৫ আসনে জামায়াত প্রার্থী এনামুল হক বেসরকারিভাবে বিজয়ী

author
অধ্যাপক মোঃ সহিদুল ইসলাম:

প্রকাশিত : Feb 12, 2026 ইং
ad728

যশোর-৫ (মণিরামপুর) আসনে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হক (দাঁড়িপাল্লা প্রতীক) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ভোটগ্রহণ শেষে প্রাপ্ত ফলাফলে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (বিএনপির বিদ্রোহী) অ্যাডভোকেট শহীদ মো. ইকবাল হোসেনকে (কলস প্রতীক) পরাজিত করেন।

 

নির্বাচন ঘিরে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকেই কেন্দ্রগুলোতে ছিল উৎসবমুখর পরিবেশ। ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন সংশ্লিষ্টরা।ফল ঘোষণার পর সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।উল্লেখ্য, যশোর-৫ (মনিরামপুর) আসনটি ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। এ আসনে মোট ১২৮টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭৪ হাজার ২৫২ জন।

 

এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৮ হাজার ৪৭৭ জন এবং নারী ভোটার ১ লাখ ৮৫ হাজার ৭৭১ জন।বেসরকারিভাবে নির্বাচিত হওয়ার পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট গাজী এনামুল হক সকল ভোটার ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।


নিউজটি আপডেট করেছেন : অধ্যাপক মোঃ সহিদুল ইসলাম:

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক আমার প্রেরণা ডট কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS