পুরানা পল্টন, ঢাকা | | বঙ্গাব্দ

রংপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর মাহবুবুর রহমান বেলালের কাছে জিএম কাদেরের শোচনীয় পরাজয়

author
নজরুল ইসলাম ভূইঁয়া বাহার:

প্রকাশিত : Feb 12, 2026 ইং
ad728

জামায়াত প্রার্থীর কাছে শোচনীয় পরাজয় হয়েছে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের। প্রথম তো দুরের কথা দ্বিতীয় অবস্থানেও যেতে পারেননি তিনি। অনেকেই মনে করছেন, তার এই শোচনীয় পরাজয়ের সাথে সাথে রংপুরে দলটির রাজনৈতিক মৃত্যু ঘটেছে। তার এই পরাজয়ের কারন হিসেবে তাকেই দায়ী করছেন দলের তৃণমুলের নেতাকর্মী ও সমর্থকরা।

 

তাদের মতে, তার হঠকারি ও উল্টো-পাল্ট্ াকথাবার্তা, পল্টিবাজি এবং সর্বপরি ‘না’ ভোটের পক্ষে অবস্থান নিয়ে উল্টো-পাল্টা কথা বার্তার কারনেই তার ও জাতীয় পার্টির শোচনীয় পরাজয় হয়েছে। সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার নির্বাচনী এলাকা রংপুর- (সদর) আসনের ১৬৯টি কেন্দ্রের প্রায় প্রতিটি কেন্দ্রেই তিনি জামায়াতের প্রার্থী মাহবুবুর রহমান বেলালের কাছে পরাজিত হয়েছেন।

 

শুধু পরাজিত নয়, দ্বিতীয় অবস্থানেও যেতে পারেননি তিনি এক চতুর্থাংশ ভোট পেয়ে হয়েছেন তৃতীয়। শুধু তিনি এবং তার নির্বাচনী এলাকা রংপুর-৩ আসন নয়, জেলার ৬টি আসনের কোনটিতেই জিততে পারেননি তার দলের প্রার্থীরা। যা দল এবং দলের নেতাকর্মীদের কাছে অত্যন্ত লজ্জাস্কর বলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকেই।


নিউজটি আপডেট করেছেন : নজরুল ইসলাম ভূইঁয়া বাহার:

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক আমার প্রেরণা ডট কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS