পুরানা পল্টন, ঢাকা | | বঙ্গাব্দ

কুমিল্লা-৬ আসনে বিএনপির প্রার্থী মনিরুল হক চৌধুরী বিজয়ী

author
আলহাজ্ব মুহাম্মদ ময়নাল হোসেন:

প্রকাশিত : Feb 12, 2026 ইং
ad728

কুমিল্লা-৬  (আদর্শ সদর-সদর দক্ষিণ)  সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি ধানের শীষ প্রতীকে ১ লাখ ৯৯ হাজার ৩১০ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী কাজী দীন মোহাম্মদ পেয়েছেন ১ লাখ ১৪ হাজার ৩০ ভোট।


কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বলেন, কুমিল্লা ৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরীকে বেসরকারি নির্বাচিত ঘোষণা করা হয়েছে।এ বিষয়ে মনিরুল হক চৌধুরী বলেন, কুমিল্লা-৬ আসনে ভোটাররা আমাকে বিপুল ভোটে বিজয়ী করেছে। আমি সাধারণ ভোটারদের কাছে এবং বিএনপি নেতাকর্মীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। 


নিউজটি আপডেট করেছেন : আলহাজ্ব মুহাম্মদ ময়নাল হোসেন:

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক আমার প্রেরণা ডট কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS