পুরানা পল্টন, ঢাকা | | বঙ্গাব্দ

কুড়িগ্রাম--২ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী এনসিপি নেতা আতিক মোজাহিদ বিজয়ী

author
নজরুল ইসলাম ভূইঁয়া বাহার:

প্রকাশিত : Feb 12, 2026 ইং
ad728

কুড়িগ্রাম-২ ( সদর, ফুলবাড়ী ও রাজারহাট) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ড. আতিকুর রহমান ( আতিক মোজাহিদ)  শাপলাকলি মার্কায় ১ লাখ ৭৩ হাজার ৩২৯ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির সোহেল হোসাইন কায়কোবাদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৬৩ হাজার ৭৯৯ ভোট।


শাপলাকলি প্রতীক ৯ হাজার ৫৩০ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছে।এ আসনে মোট ভোটার ৬ লাখ ৪ হাজার ৭৩৮ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৯৯ হাজার ৮৯০, নারী ৩ লাখ ৪ হাজার ৮৪১ ও তৃতীয় লিঙ্গের ভোটার ৭ জন। এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার অন্নপূর্ণা দেবনাথ।


নিউজটি আপডেট করেছেন : নজরুল ইসলাম ভূইঁয়া বাহার:

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক আমার প্রেরণা ডট কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS