পুরানা পল্টন, ঢাকা | | বঙ্গাব্দ
কুমিল্লা-৩ মুরাদনগরের এমপি কায়কোবাদ ধর্মমন্ত্রী হিসেবে শপথ নিলেন

ধর্মমন্ত্রী হিসাবে কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এর দায়িত্ব গ্রহন

author
আলহাজ্ব মুহাম্মদ ময়নাল হোসেন:

প্রকাশিত : Feb 17, 2026 ইং
ad728

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত হওয়া নতুন মন্ত্রীসভায় ধর্ম মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন কুমিল্লা-৩ মুরাদনগর আসনের নির্বাচিত এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। কায়কোবাদের মন্ত্রী হওয়ার এলাকার লোকজনদের মাঝে বইছে আনন্দের বন্যা।মোফাজ্জল হোসাইন কায়কোবাদ কুমিল্লা-৩ মুরাদনগর আসনের জনপ্রিয় একজন সংসদ সদস্য।


তিনি এ আসন থেকে ৬ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এর আগে ১৯৮৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়ে ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।এবারে নির্বাচনে কায়কোবাদ ১ লাখ ৫৯ হাজার ২৫১ ভোট পেয়েছেন। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ইউসুফ সোহেল পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৫৯৯ ভোট।


নিউজটি আপডেট করেছেন : আলহাজ্ব মুহাম্মদ ময়নাল হোসেন:

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক আমার প্রেরণা ডট কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS