
জয়পুরহাটে জেলার জয়পুরহাট-১ (সদর ও পাঁচবিবি) আসনে-জামায়াতে ইসলামীর প্রার্থী ফজলুর রহমান সাঈদ বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।তিনি পেয়েছেন ১ লাখ ৬৫ হাজার ৭৮৯ ভোট। তার প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মাসুদ রানা প্রধান পেয়েছেন ১ লাখ ৫৫ হাজার ৮২৪ ভোট।অপর দিকে জয়পুরহাট-২ আসনে বিএনপি প্রার্থী আব্দুল বারী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৫৮ হাজার ৬৫ ভোট।তার একমাত্র প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী এসএম রাশেদুল আলম পেয়েছেন ৯২ হাজার ৫১৭ ভোট।