প্রিন্ট এর তারিখঃ Apr 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 12, 2026 ইং
শেরপুর-১ সদর আসনে জামায়াত নেতা হাফেজ রাশেদুল ইসলাম বিজয়ী

শেরপুর-১ সদর আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হাফেজ
রাশেদুল ইসলাম ১ লাখ ৩০ হাজার ৯৮৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম
প্রতিদ্বন্দী ধানের শীষের প্রার্থী ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা পেয়েছেন
৭৭ হাজার ৫২১ ভোট। ৬০ হাজার ৩৯৭ ভোট পেয়ে তৃতীয় স্থান অর্জন করেছেন বিএনপির
বিদ্রোহী প্রার্থী সফিকুল ইসলাম মাসুদ।
এ আসনের মোট ১৪৫ টি কেন্দ্রের হিসাব মতে হাফেজ রাশেদুল ইসলাম ৫৩ হাজার ৪৬৮ ভোট নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থীর চেয়ে বেশি পেয়েছেন।
জেলা রিটার্নিং কর্মকর্তার তথ্য মতে শেরপুর-১ সদর আসনে মোট
ভোট পড়েছে প্রায় ৫৫ শতাংশ। এ আসনে নারী-পুরুষ মিলিয়ে মোট ভোটার ছিল ৪ লক্ষ
৫০ হাজার ৪৮৮ জন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক আমার প্রেরণা ডট কম