প্রিন্ট এর তারিখঃ Apr 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 12, 2026 ইং
কুমিল্লা-৫ আসনে ধানের শীষের প্রার্থী হাজি জসীম উদ্দিন ১০ হাজার ১৬৯ ভোটে নির্বাচিত হয়েছেন

কুমিল্লা-০৫ (বুড়িচং, ব্রাহ্মণপাড়া) আসনে হাজী মো. জসীম উদ্দিন (ধানের
শীষ) বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৬১৬ ভোট। তার
প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডা. মোবারক হোসাইন (দাঁড়িপাল্লা) পেয়েছেন ১ লাখ ২৪
হাজার ৪৪৭ ভোট।
১০ হাজার ১৬৯ ভোটে নির্বাচিত হয়েছেন হাজী মো. জসীম উদ্দিন
বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও
সহকারী রিটার্নিং কর্মকর্তা তানভীর হোসেন বলেন, ‘এ পর্যন্ত কোনো অপ্রীতিকর
ঘটনা ঘটেনি। সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বর্তমানে
ফলাফল ঘোষণা চলছে।’সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন কেন্দ্রে
যৌথবাহিনীর টহল ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর তৎপরতা লক্ষ্য করা গেছে।
পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসন সর্বাত্মক মাঠে রয়েছে বলে
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক আমার প্রেরণা ডট কম