
কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) ঐক্য পরিষদের নবগঠিত কমিটির পক্ষ থেকে সিটি কর্পোরেশনের প্রশাসক এবং প্রধান নির্বাহী কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। গতকাল ১৬ ফেব্রুয়ারী সোমবার নগর ভবনে কুসিক প্রশাসক মোঃ শাহ আলম এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন-কে পৃথকভাবে এই শুভেচ্ছা জানান কমিটির নেতৃবৃন্দ।শুভেচ্ছা প্রদানকালে উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির সভাপতি মোহাম্মদ আলী খাঁন,
সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম খোকন, সাংগঠনিক সম্পাদক মোঃ নজির মিয়া, সিনিয়র সহ-সভাপতি মোঃ নুরু মিয়া, সহ-সভাপতি মোঃ আল আমিন রাসেল, মোঃ মিজানুর রহমান, জহিরুল ইসলাম শাহীন, মুশফিকুর রহমান সিহাব, মোঃ আনিছুর রহমান এবং সহ-সাধারণ সম্পাদক মোঃ হাছান বসরী চয়নসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় কর্মকর্তাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী মোঃ আবু সায়েম ভূইঁয়া এবং কুমিল্লা সিটি কর্পোরেশন সমবায় সমিতি লিঃ-এর সাধারণ সম্পাদক ও কর নির্ধারণ কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন ভূইঁয়া। শুভেচ্ছা বিনিময়কালে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সিটি কর্পোরেশনের উন্নয়নমূলক কর্মকাণ্ডে
এবং কর্মকর্তা-কর্মচারীদের স্বার্থ
রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। প্রশাসক ও প্রধান
নির্বাহী কর্মকর্তা কমিটির সকলকে ধন্যবাদ জানান এবং জনসেবা নিশ্চিতে
নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।