পুরানা পল্টন, ঢাকা | | বঙ্গাব্দ

পোস্টাল ভোট নিবন্ধনকারী ভোটারদের ১০ ফেব্রুয়ারির মধ্যে ভোটদানের অনুরোধ ইসির

author
আলহাজ্ব মুহাম্মদ ময়নাল হোসেন:

প্রকাশিত : Feb 8, 2026 ইং
ad728
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী বাংলাদেশে বসবাসরত সম্মানিত ভোটারদের ব্যালট পাওয়ার পরপরই ভোটদান সম্পন্ন করে নিকটস্থ পোস্ট অফিসে হলুদ খাম ১০ ফেব্রুয়ারির মধ্যে জমা জমা দেয়ার অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।ববার (৮ ফেব্রুয়ারি) ইসির এক বার্তায় এ অনুরোধ জানানো হয়েছে।


ইসির বার্তায় বলা হয়েছে, পোস্টাল ভোট মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী বাংলাদেশে বসবাসরত সম্মানিত ভোটারদের জানানো যাচ্ছে যে, ব্যালট প্রাপ্তির পরপরই ভোটদান সম্পন্ন করে নিকটস্থ পোস্ট অফিসে হলুদ খাম সর্বশেষ ১০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে জমা দিলে সঠিক সময়ে রিটার্নিং অফিসারের নিকট পৌঁছানো সম্ভব হবে।’


ইসির অপর এক বার্তায় বলা হয়েছে, ‘পোস্টাল ভোটে নিবন্ধনকারী যেসব সম্মানিত ভোটার এখনো কিউআর কোড স্ক্যান করেননি, আগামী ১০ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিটের (বাংলাদেশ সময়) মধ্যে আপনার খামের উপর মুদ্রিত কিউআর কোড স্ক্যান করুন। স্ক্যান ব্যতীত ব্যালট বাতিল বলে গণ্য হবে।’ সূত্র : বাসস




নিউজটি আপডেট করেছেন : আলহাজ্ব মুহাম্মদ ময়নাল হোসেন:

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক আমার প্রেরণা ডট কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS