পুরানা পল্টন, ঢাকা | | বঙ্গাব্দ

বিদেশি গণমাধ্যমকর্মীদের জন্য মিডিয়া গাইড প্রকাশ করল পিআইডি

author
আলহাজ্ব মুহাম্মদ ময়নাল হোসেন:

প্রকাশিত : Feb 9, 2026 ইং
ad728

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগত বিদেশি গণমাধ্যমকর্মীদের পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা করতে তথ্য অধিদফতর (পিআইডি) একটি মিডিয়া গাইড প্রকাশ করেছে।সোমবার (৯ ফেব্রুয়ারি) এক তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, সহজে বহনযোগ্য এ বইটিতে বাংলাদেশ নির্বাচন কমিশন, নির্বাচন সংশ্লিষ্ট কাজে যুক্ত সরকারি দপ্তরসমূহ, গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, 


সকল রিটার্নিং অফিসার, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষার্থে নিয়োজিত বিভিন্ন এজেন্সির ফোন নম্বর, ই-মেইল ঠিকানাসহ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের তথ্য রয়েছে।একই সঙ্গে ঢাকার সংবাদপত্র, সংবাদ সংস্থা ও স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের সঙ্গে যোগাযোগের ফোন নম্বর, পিআইডি’র মিডিয়া সেন্টারের তথ্য এবং বিদেশ থেকে আগত গণমাধ্যমকর্মীদের জন্য প্রয়োজন বিবেচনায় মানি এক্সচেঞ্জ, হোটেল-রেস্টুরেন্ট, ট্রান্সপোর্ট সার্ভিস প্রোভাইডার ও জরুরি প্রয়োজনে দরকারি ফোন নম্বরগুলোও অন্তর্ভুক্ত করা হয়েছে।


গাইডটিতে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপট, অংশগ্রহণকারী রাজনৈতিক দলসমূহ, নির্বাচনী আচরণবিধি এবং নির্বাচন কাভারেজে আগত বিদেশি গণমাধ্যমকর্মীদের জন্য নির্বাচন কমিশন প্রণীত আচরণবিধি যুক্ত রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : আলহাজ্ব মুহাম্মদ ময়নাল হোসেন:

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক আমার প্রেরণা ডট কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS