পুরানা পল্টন, ঢাকা | | বঙ্গাব্দ

চট্টগ্রাম-৩ আসনে বিএনপির পাশা বেসরকারিভাবে জয়ী

author
আলহাজ্ব মুহাম্মদ ময়নাল হোসেন:

প্রকাশিত : Feb 12, 2026 ইং
ad728

চট্টগ্রাম-৩ আসনে বিএনপি প্রার্থী মোস্তফা কামাল পাশা বেসরকারিভাবে জয়ী হয়েছেন। মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) ভোট গণনা শেষে বেসরকারি ভাবে তার বিজয়ের তথ্য জানা গেছে।প্রাপ্ত ফলাফল অনুযায়ী, এ আসনে বিএনপি প্রার্থী মোস্তফা কামাল পাশা পেয়েছেন ৭১ হাজার ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মুহাম্মদ আলা উদ্দীন পেয়েছেন ৩৬ হাজার ভোট।


এবারের নির্বাচনে মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৫ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫১ জন। নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৪ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ১২০ জন।


নিউজটি আপডেট করেছেন : আলহাজ্ব মুহাম্মদ ময়নাল হোসেন:

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক আমার প্রেরণা ডট কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS