পুরানা পল্টন, ঢাকা | | বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জ-০৩ আসনে জামায়াত প্রার্থী নুরুল ইসলাম বুলবুল কাছে হেরে গেলেন বিএনপির হারুন

author
Reporter

প্রকাশিত : Feb 12, 2026 ইং
ad728

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক এমপি হারুনুর রশীদ হারুনকে হারিয়ে জয় তুলে নিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-০৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুল ইসলাম বুলবুল।বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে বেসরকারি ফলাফলে এ তথ্য উঠে আসে।তথ্যমতে দাঁড়িপাল্লা প্রতীকে নুরুল ইসলাম বুলবুল পেয়েছেন ১ লাখ ৮৯ হাজার ৬১৩। অন্যদিকে ধানের শীষ প্রতীকে হারুনুর রশীদ পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ৯৯৭ ভোট। পরাজিত ও বিজয়ী প্রার্থীর ভোটের ব্যবধান ৬২ হাজার ৬১৬।


একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- বিএনপির মো. হারুনুর রশীদ, জামায়াতের নূরুল ইসলাম বুলবুল, জেএসডির ফজলুর ইসলাম খাঁন সুমন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মনিরুল ইসলাম, গণঅধিকার পরিষদের মো. শফিকুল ইসলাম।


এ আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ৬৮ হাজার ৪৭৯ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৩৬ হাজার ৬৪৮ জন এবং নারী ২ লাখ ৩১ হাজার ৮৩১ জন। এখানে ১৭২টি কেন্দ্রের ৯২৮টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক আমার প্রেরণা ডট কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS