কুমিল্লা-০৫ (বুড়িচং, ব্রাহ্মণপাড়া) আসনে হাজী মো. জসীম উদ্দিন (ধানের শীষ) বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৬১৬ ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডা. মোবারক হোসাইন (দাঁড়িপাল্লা) পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ৪৪৭ ভোট। ১০ হাজার ১৬৯ ভোটে নির্বাচিত হয়েছেন হাজী মো. জসীম উদ্দিন
বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তানভীর হোসেন বলেন, ‘এ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বর্তমানে ফলাফল ঘোষণা চলছে।’সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন কেন্দ্রে যৌথবাহিনীর টহল ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর তৎপরতা লক্ষ্য করা গেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসন সর্বাত্মক মাঠে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।