পুরানা পল্টন, ঢাকা | | বঙ্গাব্দ

ইসিতে ১১ দলীয় ঐক্য জোটের বৈঠক

author
নজরুল ইসলাম ভূইঁয়া বাহার:

প্রকাশিত : Feb 15, 2026 ইং
ad728

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৩০টি আসনের ভোট নিয়ে আপত্তিসহ অনিয়মের অভিযোগ জানাতে নির্বাচন কমিশনে (ইসি) বৈঠকে বসেছেন ১১ দলীয় ঐক্য জোটের প্রতিনিধিরা। সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা অভিযোগ আমলে নেননি বলে অভিযোগ তাদের। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) না থাকায় বৈঠকে সভাপতিত্ব করছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।আজ রোববার রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনের সভাকক্ষে এই বৈঠকে উপস্থিত আছেন তিন কমিশনার ও ইসি সচিব।


বৈঠকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদের নেতৃত্বে ১১ দলীয় ঐক্যের জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, জামায়াতের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, লেবার পার্টির সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান ইরান ও এনসিপি, খেলাফত মজলিসের প্রতিনিধিরা উপস্থিত আছেন।


নিউজটি আপডেট করেছেন : নজরুল ইসলাম ভূইঁয়া বাহার:

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক আমার প্রেরণা ডট কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS