ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত
হওয়া নতুন মন্ত্রীসভায় ধর্ম মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন
কুমিল্লা-৩ মুরাদনগর আসনের নির্বাচিত এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন
কায়কোবাদ। কায়কোবাদের মন্ত্রী হওয়ার এলাকার লোকজনদের মাঝে বইছে আনন্দের
বন্যা।মোফাজ্জল হোসাইন কায়কোবাদ কুমিল্লা-৩ মুরাদনগর আসনের জনপ্রিয় একজন সংসদ
সদস্য।
তিনি এ আসন থেকে ৬ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এর আগে ১৯৮৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়ে ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।এবারে নির্বাচনে কায়কোবাদ ১ লাখ ৫৯ হাজার ২৫১ ভোট পেয়েছেন। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ইউসুফ সোহেল পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৫৯৯ ভোট।