পুরানা পল্টন, ঢাকা | | বঙ্গাব্দ

কুমিল্লা-৫ ব্রাহ্মণপাড়া-বুড়িচং আসনের সংসদ সদস্য হাজি জসিম উদ্দীনের শপথ গ্রহন

author
আলহাজ্ব মুহাম্মদ ময়নাল হোসেন:

প্রকাশিত : Feb 17, 2026 ইং
ad728
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৫ (বুড়িচং ও ব্রাহ্মণপাড়া) নির্বাচনী আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে নবনির্বাচিত সংসদ সদস্য মো: জসিম উদ্দীনসহ অন্যান্য সংসদ সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠান গতকাল ১৭ ফেব্রুয়ারী মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। এতে শপথ বাক্য পাঠ করান প্রধান ইলেকশন কমিশনার এ এম এম নাসির উদ্দীন। 

পরে সংসদ ভবনের বাইরে বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার নির্বাচনী এলাকার বিভিন্ন নেতৃবৃন্দরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এদিকে, হাজী মো: জসিম উদ্দিন নির্বাচিত হয়ে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন।

তিনি যে কোন মূল্যে বুড়িচং ও ব্রাহ্মণপাড়া নির্বাচনী এলাকায় কোন মাদক ব্যবসায়ী থাকতে পারবে না মর্মে কঠোর হুঁশিয়ারি প্রদান করেন।

নিউজটি আপডেট করেছেন : আলহাজ্ব মুহাম্মদ ময়নাল হোসেন:

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক আমার প্রেরণা ডট কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS