ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৫ (বুড়িচং ও ব্রাহ্মণপাড়া)
নির্বাচনী আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে নবনির্বাচিত
সংসদ সদস্য মো: জসিম উদ্দীনসহ অন্যান্য সংসদ সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠান
গতকাল ১৭ ফেব্রুয়ারী মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। এতে শপথ বাক্য
পাঠ করান প্রধান ইলেকশন কমিশনার এ এম এম নাসির উদ্দীন।
পরে সংসদ ভবনের
বাইরে বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার নির্বাচনী এলাকার বিভিন্ন নেতৃবৃন্দরা
তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন বুড়িচং ও ব্রাহ্মণপাড়া
উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এদিকে, হাজী মো:
জসিম উদ্দিন নির্বাচিত হয়ে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন।
তিনি যে কোন মূল্যে বুড়িচং ও ব্রাহ্মণপাড়া নির্বাচনী এলাকায় কোন মাদক
ব্যবসায়ী থাকতে পারবে না মর্মে কঠোর হুঁশিয়ারি প্রদান করেন।