পুরানা পল্টন, ঢাকা | | বঙ্গাব্দ

কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘর্ষ চালকসহ নিহত ৫

author
আলহাজ্ব মুহাম্মদ ময়নাল হোসেন:

প্রকাশিত : Mar 26, 2026 ইং
ad728

ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা বুড়িচং উপজেলার কালাকচুয়া মিয়ামি হোটেলের সামনে স্টার লাইন পরিবহনের ধাক্কায় প্রাইভেটকার দুমড়েমুচড়ে ঘটনাস্থলেই প্রাইভেটকার চালকসহ ৫ নিহত হয়েছে।বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা ময়নামতি হাইওয়ে থানার ইনচার্জ মো. আব্দুল মুমিন।নিহতারা সবাই নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার । ওদের স্বজনদের ফোন করা হয়েছে উনারা ঘটনাস্থলে আসছেন ।


বৃহস্পতিবার সন্ধ্যায় ৬টায় এই ঘটনা ঘটে বলে জানান কুমিল্লা ময়নামতি হাইওয়ে থানার ইনচার্জ মো. আব্দুল মুমিন। তিনি জানান, ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে দুইজন ও কুমিল্লা মেডিকেল হাসপাতালে দুই জনের লাশ রয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রামমুখী লেনে স্টার লাইন পরিবহনটি পাইভেট কারটিকে পেছন থেকে ধাক্কা দেয় । ঘটনাস্থলেই প্রাইভেট কারের চালকসহ ৫ নিহত হন । একজন আহত হয়েছেন।

কুমিল্লা ময়নামতি হাইওয়ে থানার ইনচার্জ মোঃ আব্দুল মুমিন বলেন, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে । নিহতদের আত্মীয়র সাথে যোগাযোগ করা হয়েছে ।

নিউজটি আপডেট করেছেন : আলহাজ্ব মুহাম্মদ ময়নাল হোসেন:

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক আমার প্রেরণা ডট কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS