পুরানা পল্টন, ঢাকা | | বঙ্গাব্দ
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান

স্বাধীনতা ও জাতীয় দিবস পালন রাষ্ট্রের একটি সর্বোচ্চ আচার

author
আলহাজ্ব মুহাম্মদ ময়নাল হোসেন:

প্রকাশিত : Mar 26, 2026 ইং
ad728

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান বলেছেন, ‘আমরা একটা নৈতিক দায়িত্ব পালন করতে এসেছি। স্বাধীনতা ও জাতীয় দিবস পালন রাষ্ট্রের একটি সর্বোচ্চ আচার। সকলের মতো আমরাও শ্রদ্ধা জানাতে এসেছিলাম।’বৃহস্পতিবার (২৬ মার্চ) জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা ও মোনাজাত শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।


ডা: শফিকুর রহমান বলেন, ‘আমাদের বীর শহীদদের জন্য আল্লাহর দরবারে আমরা দোয়া করেছি। দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতার ওপর যাতে আল্লাহ শান্তি এবং রহমত বর্ষণ করেন সেজন্য দোয়া করেছি।’তিনি বলেন, ‘একটি অহিংস, দুর্নীতিমুক্ত এবং বৈষম্যহীন মানবিক বাংলাদেশ আমরা সবাই মিলে যেন গড়তে পারি। আপনাদের মাধ্যমে পুরো দেশবাসীকে আমরা স্বাধীনতা এবং জাতীয় দিবসের শুভেচ্ছা আবারো জানাচ্ছি।’


এ সময় দলের নায়েবে আমির এটিএম আজাহার, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামসহ জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : আলহাজ্ব মুহাম্মদ ময়নাল হোসেন:

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক আমার প্রেরণা ডট কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS