পুরানা পল্টন, ঢাকা | | বঙ্গাব্দ

ঘর সাজাতে বেছে নিতে পারেন যেসব ইনডোর প্লান্ট

author
তাসিন আল ফারুক:

প্রকাশিত : Mar 31, 2026 ইং
ad728

কম খরচে ঘর সাজাতে ইনডোর প্লান্ট খুবই ভালো একটি উপায়। ছোট ফ্ল্যাটেও গাছ রাখলে ঘরে সবুজের ছোঁয়া আসে, সৌন্দর্য বাড়ে এবং বাতাসও ভালো থাকে। অনেকেই মনে করেন গাছের যত্ন নেওয়া কঠিন, তাই রাখতে চান না। তবে এমন কিছু গাছ আছে যেগুলো খুব কম যত্নেই ভালো থাকে—৭ থেকে ১৪ দিনে একবার পানি দিলেই চলে। চলুন, জেনে নিই সহজে যত্ন নেওয়া যায় এমন কিছু গাছগুলো কোনগুলো।

স্নেক প্লান্টঃ- মাসে একবার পানি দিলেও বেঁচে থাকে। খুব বেশি যত্ন লাগে না এবং ঘরের তাপমাত্রা কিছুটা ঠাণ্ডা রাখতে সাহায্য করে। তবে বেশি পানি দিলে গাছের ক্ষতি হতে পারে।

পিস লিলিঃ- এই গাছ ঘরের বাতাস পরিষ্কার রাখে এবং সাদা ফুল ফোটে। ৭–১০ দিন পর পর পানি দিলেই ভালো থাকে। মাটি শুকিয়ে গেলে তবেই পানি দেওয়া উচিত।

রাবার প্লান্টঃ- এটি আকারে বড় হয় এবং লিভিংরুমে রাখতে ভালো লাগে।বড় ও মসৃণ পাতা ঘরের সৌন্দর্য বাড়ায়। ৭–১০ দিন অন্তর পানি দিলেই সহজে টিকে থাকে। সূত্র : এই সময়


নিউজটি আপডেট করেছেন : তাসিন আল ফারুক:

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক আমার প্রেরণা ডট কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS