ঘরে ঘরে এখন পেটের সমস্যা লেগেই আছে। বাইরের খাবার, রাস্তার পানীয় বা কাটা ফল থেকে ছড়ানো ভাইরাস স্টমাক ফ্লুর মতো রোগের ঝুঁকি বাড়াচ্ছে। চিকিৎসকদের মতে, এই সময়ে হজমশক্তি বাড়াতে এবং পেট সুস্থ রাখতে টক দই বা প্রোবায়োটিক হতে পারে আপনার সেরা ওষুধ।
পেটের যত্নে দই কেন সেরা? দইয়ে থাকা উপকারী ব্যাকটেরিয়া হজমে সাহায্য করে এবং শরীরকে ভেতর থেকে সতেজ রাখে।চিনির শরবতের বদলে দই দিয়ে তৈরি ৫টি পানীয় আপনার শরীরকে সুস্থ রাখবে। চলুন, জেনে নিই।